সিরিয়াকে বিভক্ত হতে দেবে না তুরস্ক: এরদোগান

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়াকে বিভক্ত হতে দেবে না তুরস্ক: এরদোগান
শনিবার, ১৯ জুলাই ২০২৫



সিরিয়াকে বিভক্ত হতে দেবে না তুরস্ক: এরদোগান

তুরস্ক সিরিয়াকে বিভক্ত হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দ্রুজ সম্প্রদায়কে কাজে লাগিয়ে ইসরাইল সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রী পরিষদের এক বৈঠকে এরদোগান বলেন, সিরিয়াকে বিভক্ত করতে আগেও কোনো সম্মতি দেইনি। বর্তমান বা ভবিষ্যতেও কোনো সম্মতি দেয়া হবে না।

ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে এরদোগান বলেন, সিরিয়াতে দস্যুদের ফিরিয়ে আনতে দ্রুজদের অজুহাত হিসেবে ব্যবহার করছে ইসরাইল। যারা ইসরাইলের ওপর নির্ভর করবে আজ হোক কাল হোক তারা নিজেদের ভুল হিসাব বুঝতে পারবে বলেও সতর্ক করেছেন তুরস্কের এই নেতা। ইসরাইলকে আইন ভঙ্গকারী, নীতিহীন, উগ্র, নষ্ট এবং রক্তপিপাসু সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যা দিয়েছেন এরদোগান। তিনি বলেন, স্থিতিশীল দেশ হিসেবেই প্রতিবেশী দেশগুলোর জন্য স্থিতিশীলতা আনবে সিরিয়া। ব্যত্যয় ঘটলে সবাইকে এর মাশুল দিতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, যারা আগ্রাসন এবং নৈরাজ্য চালিয়ে ভবিষ্যত সুরক্ষিত করতে চায় তাদের জেনে রাখা উচিত, তারা এখানে আগন্তুক আর আমরা এখানের মালিক। প্রকৃত অর্থে এই ভূমির মালিক আমরাই। সিরিয়ার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের কথা জানিয়েছেন এরদোগান। বলেছেন, আমরা সিরিয়ার সার্বিক পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছি। যা অব্যাহত থাকবে। নিজেদের আঞ্চলিক অখণ্ড, জাতীয় ঐক্য এবং সিরিয়ার বহু সাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই তুরস্কের মূল নীতি।সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি।

বাংলাদেশ সময়: ০:২৯:১৬   ২১৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ