মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৪৩) হত্যা মামলার অন্যতম আসামি মো. নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‍্যাব জানায়, বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে নান্নু তার মামা বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার হাসপাতালের সামনে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে উন্মাদ নৃত্য করেন কেউ কেউ।

সোহাগকে হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা করা হয়েছে। নিহতের বোন মঞ্জুয়ারা বেগম মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৫৯   ২৪০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ