পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় সোমবার বিকেলে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় একদল মুখোশধারী হামলা ও গুলি চালিয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন সিজান খান (২২), রিফাত মিয়া (২৬), মো. মাহিম (২৫), রবিউল ইসলাম (১৭) ও মো. রিসাদ (২৬)। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখে কালো কাপড় বাঁধা একদল লোক অতর্কিতে হামলা ও গুলি চালায়। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা জানান, তারা হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন,
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৭:৩৪:০২ ৫ বার পঠিত #ঈশ্বরদী #গুলি #পাবনা #বিএনপি #রাজনীতি #হামলা