ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর

প্রথম পাতা » অপরাধ » ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা বাড়ির নিচতলার তিনটি কক্ষ ও সামনে থাকা একটি পিকআপের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাড়িতে অবস্থান করা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী অজ্ঞাতনামা ব্যক্তি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দরজা ভেঙে মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনে খাট, সোফা, চেয়ার ও টেবিল পুড়ে গেছে। তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন। গত বছর ১২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া চলতি বছরের ১১ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:১৩   ২১ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর
জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচারের নেটওয়ার্ক, গ্রেপ্তার ৬
যশোরে টেস্ট পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ও গাছ ধ্বংস
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন ভুয়া চেকে ২০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, সাবেক ডিসির বিরুদ্ধে পরোয়ানা
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কথিত পীর সোহেল রানা কারাগারে
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা: দোকানিকে ছয় মাস কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ