ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের আটটি বিভাগে টানা পাঁচ দিন বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ২০ ও ২১ নভেম্বর বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে। একই সঙ্গে উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।

জলবায়ু গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ক্রমাগত বাড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

আগামী রোববার পর্যন্ত বিভিন্ন বিভাগে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ:

  • খুলনা বিভাগ: ২০০ থেকে ৩০০ মিলিমিটার।
  • ঢাকা বিভাগ: দক্ষিণাঞ্চলে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার এবং উত্তরাঞ্চলে ১০০ থেকে ১৫০ মিলিমিটার।
  • বরিশাল বিভাগ: ১০০ থেকে ২০০ মিলিমিটার।
  • চট্টগ্রাম বিভাগ: উত্তরাঞ্চলে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং দক্ষিণাঞ্চলে ৫০ থেকে ১০০ মিলিমিটার।
  • রাজশাহী বিভাগ: ১০০ থেকে ১৫০ মিলিমিটার।
  • ময়মনসিংহ বিভাগ: ৫০ থেকে ১৫০ মিলিমিটার।
  • সিলেট বিভাগ: ১০০ থেকে ২০০ মিলিমিটার।
  • রংপুর বিভাগ: ৫০ থেকে ১০০ মিলিমিটার।
  • ঢাকা শহর: ৫০ থেকে ১৫০ মিলিমিটার।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের প্রভাব পড়তে পারে। শুক্রবার ও শনিবার স্বাভাবিক সময়ের তুলনায় ২ থেকে ৬ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রবল ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার দুপুর ১২টায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৮:৫৭   ২৮ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বরিশালে জিয়াউল আহসানের বাসভবনে বিক্ষুব্ধ জনতার আগুন
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে গোলাম মোর্তোজার মেয়াদ এক বছর বাড়ল
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইয়েমেন-সৌদি সংঘর্ষ ও হরমুজে তেলবাহী জাহাজে আগুন
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
হজযাত্রীদের টিকা দেওয়ার ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ: প্রকৃত তথ্য গোপন করে টোল আদায়ের দাবি

Law News24.com News Archive

আর্কাইভ