দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৪ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আগামী ২৫ নভেম্বর মামলাটিতে যুক্তিতর্ক শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম সাক্ষ্য গ্রহণ সমাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম ছাড়াও সাক্ষ্য দিয়েছেন কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুয়েল মজুমদার এবং কক্সবাজার উত্তর বিভাগের বন মামলার পরিচালক জহিরুল রহমান। আসামি বেনজীর আহমেদ পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী সাক্ষীদের জেরা করার সুযোগ পাননি।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ৭ অক্টোবর তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন, যেখানে বেনজীর আহমেদ ও তার স্ত্রী এবং কন্যার দেশে ও বিদেশে ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উল্লেখ করা হয়। এই মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৪৭ জন।

বাংলাদেশ সময়: ১৯:১৪:১৬   ২৮ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
বৈদেশিক মুদ্রার মামলা: আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে শুনানি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: মারজিয়া খন্দকার রিমির জামিন, আয়াসের জামিন নামঞ্জুর
মশাল মিছিলের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ