চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

প্রথম পাতা » অপরাধ » চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



চাঁদপুর শহরের নাজিরা কমপ্লেক্সের একটি ফ্ল্যাট থেকে লুৎফর নাহার (৬০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাততলা ভবনের ওই ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ভবনের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন জানান, বৃদ্ধার মেয়ের কাছ থেকে ফোন না ধরার অভিযোগ পেয়ে তিনি ফ্ল্যাটে যান। ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে বিছানায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। মাত্র ১৮ দিন আগে লুৎফর নাহার ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এবং সেখানে একাই থাকতেন। পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে সদর মডেল থানা-পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫০   ৩০ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর
জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচারের নেটওয়ার্ক, গ্রেপ্তার ৬
যশোরে টেস্ট পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ও গাছ ধ্বংস
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন ভুয়া চেকে ২০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, সাবেক ডিসির বিরুদ্ধে পরোয়ানা
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কথিত পীর সোহেল রানা কারাগারে
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা: দোকানিকে ছয় মাস কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ