বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা: দোকানিকে ছয় মাস কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ

প্রথম পাতা » অপরাধ » বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা: দোকানিকে ছয় মাস কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানে চুরি করে বিস্কুট খাওয়ায় একটি বিড়ালকে দড়িতে ফাঁস দিয়ে ঝুলিয়ে হত্যার ঘটনায় দোকানি সারোয়ার হোসেনকে শাস্তি প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ অভিযুক্ত দোকানিকে আগামী ছয় মাস বাজারের কুকুর ও বিড়ালকে খাবার খাওয়ানোর নির্দেশ দিয়েছেন।

আমি ইচ্ছা করে বিড়ালটি মারিনি। জীব হত্যা মহাপাপ এটা সবচেয়ে বড় কথা। আমার সামনে হলে তো আমি বিড়ালটিকে মরতে দিতাম না। আমি বিড়ালটিকে ধরার জন্য ফাঁদ পেতেছিলাম। ধরা পড়লে বিড়ালটি দূরে কোথাও রেখে আসতাম। কিন্তু সকালে দোকানে গিয়ে দেখি, বিড়ালটি মরে পড়ে আছে। এ জন্য আমি অনুতপ্ত।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসানের অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে বলগাড়ি বাজারের এই দোকানিকে তলব করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সারোয়ার হোসেন তার দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে মুচলেকা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মুচলেকায় উল্লেখিত শর্ত অনুযায়ী আগামী ছয় মাস তাকে বাজারের কুকুর-বিড়ালকে খাবার খাওয়াতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২৪:৪৪   ২০ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কথিত পীর সোহেল রানা কারাগারে
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা: দোকানিকে ছয় মাস কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মন্দিরে চুরি, সেবায়েতকে আটকে রেখে শ্রাদ্ধের খাবার ও অলংকার লুট
খাবারের সিরিয়াল নিয়ে মহাখালীর রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর
গ্রেপ্তার ২ লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, আরও ৪২ লাখ দাবি
গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
কক্সবাজারে সাংবাদিককে হুমকি ও কার্যালয় পোড়ানোর উসকানি: ছাত্রদল নেতা বহিষ্কার

Law News24.com News Archive

আর্কাইভ