পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের রহস্যজনক মৃত্যু ও গুমের ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তথ্যপ্রমাণ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল প্রতিবেদনটি প্রদর্শনের পর তা মামলার নথিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়।

গণমাধ্যমের এই অনুসন্ধান গুমের মামলা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে এবং চাঞ্চল্যকর গুম ও হত্যায় কেবল জিয়াউল আহসান নয়, বরং এর পেছনে থাকা মূল মাস্টারমাইন্ডের তথ্যও উঠে এসেছে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তার সহযোগীরা ৩৪ জনকে অপহরণ করে হত্যা করেছে। তিনি আরও উল্লেখ করেন, জিয়ার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল এবং ওপরের মহলের নির্দেশেই এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। প্রসিকিউশন টিম এখন বিডিআর হত্যা মামলার সাক্ষীদের গুম ও হত্যার বিষয়টি পুনরায় তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে অভিযুক্ত জিয়াউল আহসান আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ সময়: ০:৪২:৪৭   ২২ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত
শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনকে অব্যাহতি চেয়ে আজ শুনানি
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে ছয়জনকে হত্যার ঘটনায় সাক্ষ্যগ্রহণ শুরু
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জেন-জি’ মন্তব্য ঘিরে আইনজীবীদের বাগবিতণ্ডা
দেশ ছেড়েছেন বরখাস্ত প্রসিকিউটর সাইমুম রেজা
মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ