আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনি এখতিয়ার কর্তৃপক্ষের নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এটি পরিষ্কার, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। আইনি প্রক্রিয়ায় তাকে আনা হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:৩৫ ২৮ বার পঠিত #আইনি প্রক্রিয়া #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #পাসপোর্ট #মোহাম্মদ আমিনুল ইসলাম #শেখ হাসিনা