সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলার নিয়োগ বাতিলের খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ নভেম্বরের তারিখ সংবলিত একটি নোটিশ ছড়িয়ে পড়ে। ওই নোটিশে দাবি করা হয়েছিল যে, দেশের বর্তমান সার পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনার স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতাধীন সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় এই তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করেছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩৬:৪১ ২৮ বার পঠিত #কৃষি #কৃষি মন্ত্রণালয় #গুজব #বিএডিসি #সার ডিলার