ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

প্রথম পাতা » জাতীয় » ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



স্থানীয় সরকার বিভাগ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর জারি করা এ সংক্রান্ত চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এই নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’-এ গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে এবং ওই সড়কের পাশে গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে এবং অবশিষ্ট ৬০ শতাংশ ইউনিয়নের পরিবেশের অনুকূল কার্যক্রমে ব্যয় করা হবে। স্থানীয় সরকার বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করে বিভাগকে অবহিত করার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২১:০৬   ২৮ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
পোশাক শ্রমিকদের প্রস্তাবিত বেতন সর্বোচ্চ ৫৫ হাজার টাকা
বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয়
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএ
পাঁচ ইস্যুতে উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী: দেশে আসতে বাধা নেই, আইন মোকাবিলা করতে হবে
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

Law News24.com News Archive

আর্কাইভ