রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার দিন বন্ধ থাকার পর সামিটের এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার বেলা ১টা থেকে টার্মিনালটি চালু হওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণ চলাকালীন সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দৈনিক ৪০ কোটি ঘনফুটের বেশি গ্যাসের ঘাটতি দেখা দিয়েছিল। এর ফলে গত চার দিন দেশে গড়ে ২১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছে, যেখানে দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট।
বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি ভাসমান টার্মিনাল মিলে গ্যাস সরবরাহের সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট। শনিবার বিকেল ৪টার দিকে টার্মিনাল দুটি থেকে ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। পাশাপাশি দেশীয় উৎস থেকে ১৫৮ কোটি ঘনফুট গ্যাস পাওয়ায় মোট সরবরাহ দাঁড়িয়েছে ২৫৮ কোটি ঘনফুটে।
বাংলাদেশ সময়: ১৮:২৭:৫৪ ১৬ বার পঠিত #এলএনজি #গ্যাস সরবরাহ #জ্বালানি #পেট্রোবাংলা #সামিট