খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী

প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া এলাকায় আজ শনিবার ভোর চারটার দিকে একটি বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি ওই স্থানে দাঁড়িয়ে ছিল। পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাসচালকের সহকারী ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর তিনি জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে প্রাণে বেঁচে যান। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:২৫   ১৭ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ মামলা
শ্রমিকদের ঢাল বানিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নড়াইলে ভাতিজার বল্লমের আঘাতে চাচার মৃত্যু
ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
খুলনায় ১২ দিনে সাত খুন: পাঁচটির পেছনে মাদক বিরোধ

Law News24.com News Archive

আর্কাইভ