নাটোরে বটগাছের মগডালে কিশোর, তিন ঘণ্টা পর উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরে বটগাছের মগডালে কিশোর, তিন ঘণ্টা পর উদ্ধার
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসার বটগাছের মগডালে উঠে পড়া মো. আলহাজ্ব (১৩) নামের এক কিশোরকে তিন ঘণ্টা পর নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের একটি মাদ্রাসা–সংলগ্ন বটগাছে এ ঘটনা ঘটে। আলহাজ্ব নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে। পরিবারের তথ্যমতে, কিশোরটি মানসিকভাবে ভারসাম্যহীন। শুক্রবার সকাল সাতটার দিকে তাকে খুঁজে না পেয়ে নানা-নানি খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা জানতে পারেন, বাঁশিলা এলাকার একটি মাদ্রাসার বটগাছের মাথায় আলহাজ্ব বসে আছে। স্থানীয়রা তাকে নামাতে ব্যর্থ হলে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে নেট বিছিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নামানোর চেষ্টা করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি জানান, ছেলেটি তাদের দেখে গাছের আরও উপরের ডালে উঠতে থাকে। কলা ও বিস্কুট খাওয়ানোর প্রলোভনে কাজ না হওয়ায় ফায়ার সার্ভিসের একজন কর্মী গাছে উঠে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। নিরাপদে উদ্ধারের পর তাকে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৪:২৩   ১৭ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও অনুষ্ঠান বর্জন
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়
নিজ দলের সিনেটরদের অভিশংসনে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
নেতানিয়াহু ও মোসাদ প্রধানের গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁস
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনে বাজারে হামলায় ৩০ জনের মৃত্যু, পাল্টাপাল্টি দায়
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী

Law News24.com News Archive

আর্কাইভ