ইয়েমেনে বাজারে হামলায় ৩০ জনের মৃত্যু, পাল্টাপাল্টি দায়

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইয়েমেনে বাজারে হামলায় ৩০ জনের মৃত্যু, পাল্টাপাল্টি দায়
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরের একটি বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সংঘটিত এই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এবং সৌদি আরব পরস্পরকে দায়ী করেছে। হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি দাবি করেছেন, সৌদি আরবের বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিও দাবি করেন, সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমান থেকে এই হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনের সরকারি বাহিনী ও তাইজের স্থানীয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, হুতিরাই বাজারটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সরকারি বাহিনী এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। গত জুলাই থেকে হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১৮:০৬:২৯   ১৬ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়
নিজ দলের সিনেটরদের অভিশংসনে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট
নেতানিয়াহু ও মোসাদ প্রধানের গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁস
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনে বাজারে হামলায় ৩০ জনের মৃত্যু, পাল্টাপাল্টি দায়
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
মার্কিন শেয়ারবাজারে বড় ধস, এক দিনেই উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়ে বিজয়ী আবদুল এল-সাইদ
হরমুজ প্রণালিতে চার দেশকে বিশেষ ছাড় দিল ইরান
ইসরায়েলের ওপর চার নির্বাচনী ধাক্কা, কঠিন সমীকরণে নেতানিয়াহু

Law News24.com News Archive

আর্কাইভ