আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আপাতত তার শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে জানা গেছে, ইন্টার মায়ামি ছাড়ার কোনো পরিকল্পনা মেসির নেই। এমনকি ধারে হলেও নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার বিষয়ে তিনি আগ্রহী নন। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসি ও তার পরিবার মায়ামিতে ভালো আছেন এবং তিনি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ করতে চান। ভবিষ্যতে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি ক্লাবটির হয়ে লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড জিতেছেন এবং মেজর লিগ সকারে (এমএলএস) ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:০৮:৩১ ১৭ বার পঠিত #আর্জেন্টিনা #ইন্টার মায়ামি #এমএলএস #ফুটবল #লিওনেল মেসি