মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি

প্রথম পাতা » খেলা » মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



ইন্টার মায়ামির হয়ে আবারও এমএলএস কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত লিওনেল মেসি। লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও ক্যাম্পেওনস কাপ জয়ের পর এবার মায়ামির লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো এমএলএস চ্যাম্পিয়নশিপ জেতা। বর্তমানে কিলি গঞ্জালেজের দলের ইস্টার্ন কনফারেন্সে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি এবং প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে দলটি। বুয়েনস আইরেস থেকে মায়ামিতে ফিরে মেসি আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন। এমএলএস কাপ জয়ের পাশাপাশি মেসির সামনে রয়েছে গোল্ডেন বুট জয়ের হাতছানি। বর্তমানে ২১ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিসি ইউনাইটেডের পিটার মুসার চেয়ে তিন গোল এগিয়ে রয়েছেন মেসি। নিয়মিত মৌসুমের এখনো সাতটি ম্যাচ বাকি থাকায় গোলের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ রয়েছে তাঁর সামনে। ২০২৬ সাল শেষে মেসির সামনে অপেক্ষা করছে ইতিহাস গড়ার আরেকটি সুযোগ। টানা দুই বছর এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) নির্বাচিত হয়েছেন তিনি। এবারও এই স্বীকৃতি পেলে লিগটির ইতিহাসে টানা তিনবার এমভিপি হওয়ার কীর্তি গড়বেন আর্জেন্টাইন মহাতারকা। যুক্তরাষ্ট্রের লিগে তৃতীয় বছর পার করা মেসির সামনে এখন তিনটি বড় লক্ষ্য—ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানো, গোল্ডেন বুট অর্জন এবং টানা তৃতীয়বার এমভিপি হওয়া। মৌসুমের বাকি ম্যাচগুলোতে তাঁর পারফরম্যান্সই নির্ধারণ করবে, কতটা সাফল্যের সঙ্গে এই লক্ষ্যগুলো পূরণ করতে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

বাংলাদেশ সময়: ২০:২৬:৪৬   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




খেলা’র আরও খবর


মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
বিদায়ের আগে রিভার প্লেটের সম্মানসূচক সদস্য হলেন মেসি
মেসির বিদায়বেলায় নেইমারের আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সি ছিল আমার স্বপ্ন ও জীবন: মেসি
২০ কোটি টাকা ব্যয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রাপ্তি মাত্র এক টুকরো তামা
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা

Law News24.com News Archive

আর্কাইভ