নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ  শাজাহান কবির ওই আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি  আজিজুল হক দিদার  বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ স্বাক্ষরিত এক আবেদনে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

আদেশ সূত্রে জানা যায়, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে সংস্থাটির অনুসন্ধান চলমান রয়েছে। দুদকের আবেদনে অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মো. মোতাছিম বিল্লাহ যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আদেশ প্রার্থনা করে দুদক।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ববর্তী প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মো. মোতাছিম বিল্লাহকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০:৩২:২০   ৬ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Law News24.com News Archive

আর্কাইভ