নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ

প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মী শাকিল মাহমুদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন জামায়াতে ইসলামীর মোহর আলী, বীন আমিন, নুর মোহাম্মদ ও নুর নবী এবং ছাত্রশিবিরের হাম্মাদুর রহমান ও আনাস বিন মুনির। মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালতের আদেশের প্রতিবাদে সোমবার বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেওয়া হয়।

গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের তাহেরপুর গ্রামে হামলার ঘটনায় শাকিল মাহমুদ গুলিবিদ্ধ হন এবং আরও সাতজন আহত হন। এ ঘটনায় শাকিলের পরিবারের পক্ষ থেকে ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহবুব দাবি করেন, এই হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের।

বাংলাদেশ সময়: ১৯:০২:৩৫   ১ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি
জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
বিমানবন্দরে গ্রেফতার সুইডেন আসলাম, আলোচিত অপরাধজগতের উত্থান যেভাবে
লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির কাদের সিদ্দিকী
মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, জানাল গোয়েন্দা বিভাগ

Law News24.com News Archive

আর্কাইভ