
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমেই তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে ঢুকতে দেখা যায়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে কাদের সিদ্দিকীকে বলতে শোনা যায়, ‘এত ছবি তুলে কী হবে।’
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। এদিন আসামিপক্ষের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৩৫ ৩ বার পঠিত #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #আবদুল লতিফ সিদ্দিকী #কাদের সিদ্দিকী #মানবতাবিরোধী অপরাধ মামলা