চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মামলার ২২ জন আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন পাঁচজন। তারা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ ১৭ জন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ জুন ট্রাইব্যুনাল ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। প্রসিকিউশন এই মামলায় মোট তিনটি অভিযোগ এনেছে।
বাংলাদেশ সময়: ১১:৩৭:১৫ ৩৬ বার পঠিত #আইনি প্রক্রিয়া #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #চট্টগ্রাম #জুলাই গণঅভ্যুত্থান #মানবতাবিরোধী অপরাধ #সাক্ষ্যগ্রহণ