২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আজ রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, এ মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি করবে রাষ্ট্রপক্ষ। গত ৭ অক্টোবর এ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আসামিপক্ষ থেকে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এছাড়া শেখ হাসিনা, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জেনারেল আজিজ আহমেদসহ ৩০ আসামি পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:২৪:১২ ১৪ বার পঠিত #জনের #বিরুদ্ধে #শুনানি #শেখ #হাসিনাসহ