১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু
সোমবার, ২ নভেম্বর ২০২৬



দেশের সড়কগুলোতে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশাগুলোকে আইনি কাঠামোর আওতায় আনতে আজ সোমবার (২ নভেম্বর) থেকে ১৩টি সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সও প্রদান করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চার যাত্রী বহনকারী রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫০০ টাকা। অনুমোদিত প্রতিটি ই-রিকশার মেয়াদ হবে সর্বোচ্চ ১২ বছর। এছাড়া কিউআর কোডযুক্ত ফিটনেস সনদের জন্য অতিরিক্ত এক হাজার টাকা ফি দিতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী সব ই-রিকশা প্রস্তুত করতে হবে এবং বিদ্যমান পুরনো রিকশাগুলোকেও এই নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। মান নিয়ন্ত্রণের জন্য সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

রাজধানী ঢাকায় ই-রিকশা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে আটটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের জন্য আলাদা রঙ নির্ধারণ করা হয়েছে এবং এক জোনের নিবন্ধিত রিকশা অন্য জোনের সীমানায় প্রবেশ করতে পারবে না।

নতুন বিধিমালায় নিবন্ধনহীন চলাচল, অতিরিক্ত যাত্রী ও গতি, অননুমোদিত ব্যাটারি বা চার্জিং ব্যবস্থা ব্যবহার এবং ট্রাফিক সংকেত অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৮   ১০ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু
সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
অনেককেই আটকের কথা বলছে পুলিশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করায় আটক ১
মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা
অনাবাসিক ঢাবি শিক্ষার্থীদের দুর্ভোগ সরকারি কলোনিতে সাবলেট উচ্ছেদ: সেমিস্টার ফাইনালের আগে বিপাকে ঢাবি শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ