স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সোমবার, ২ নভেম্বর ২০২৬



বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে অপহরণ করে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণের দায়ে মো. মাহমুদুল হাসান সাকিল (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আট লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান সাকিল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করেন সাকিল। পরে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর গাজীপুরের টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৯ মে দিবাগত রাতে টঙ্গীর দেউরা এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। মামলার বিচারিক কার্যক্রমে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:২০:৩১   ১০ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু
সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
অনেককেই আটকের কথা বলছে পুলিশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করায় আটক ১
মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা
অনাবাসিক ঢাবি শিক্ষার্থীদের দুর্ভোগ সরকারি কলোনিতে সাবলেট উচ্ছেদ: সেমিস্টার ফাইনালের আগে বিপাকে ঢাবি শিক্ষার্থীরা
তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ