রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্ট

প্রথম পাতা » প্রধান সংবাদ » রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্ট
রবিবার, ১ নভেম্বর ২০২৬



রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কার্যক্রম সীমিত রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার (১ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা রিট পিটিশনের (নম্বর ১০৪৩৬/২০২৬) পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আইনজীবী কামরুল বিন আজাদের সনদপত্র অনুযায়ী, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা চিঠিতে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, এজিএম ও মেলাসহ বিভিন্ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল।

আদালতের এই আদেশের ফলে রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন করে পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। আইনজীবীর সনদপত্রে জানানো হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯:১১:৫১   ১৭ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু
সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
অনেককেই আটকের কথা বলছে পুলিশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করায় আটক ১
মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা
অনাবাসিক ঢাবি শিক্ষার্থীদের দুর্ভোগ সরকারি কলোনিতে সাবলেট উচ্ছেদ: সেমিস্টার ফাইনালের আগে বিপাকে ঢাবি শিক্ষার্থীরা
তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ