সাইবার হামলার ক্ষতিপূরণে ৬৩৪ কোটি ডলার বরাদ্দ দিল বাইন্যান্স

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাইবার হামলার ক্ষতিপূরণে ৬৩৪ কোটি ডলার বরাদ্দ দিল বাইন্যান্স
রবিবার, ১ নভেম্বর ২০২৬



ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছে, সাইবার হামলায় হওয়া আর্থিক ক্ষতির ৯০ শতাংশ তারা ইতোমধ্যে পুষিয়ে দিয়েছে। বাকি ক্ষতিপূরণ দিতে তারা খোলা বাজার ও ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মাধ্যমে ডিজিটাল মুদ্রা কেনার কাজ চালিয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে বাইন্যান্স উল্লেখ করেছে, এ হামলায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে কোম্পানি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি (৬.৩৪ বিলিয়ন) মার্কিন ডলারেরও বেশি বরাদ্দ করেছে।

সাইবার হামলায় হাতছাড়া হওয়া মোট অঙ্কের প্রায় ৮০ শতাংশ অর্থ আগেই পূরণ করার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ক্ষতিপূরণের পরিমাণ এখন ৯০ শতাংশে পৌঁছেছে।’

প্রতিষ্ঠানটি জানায়– বিটকয়েন (BTC), ইথেরিয়াম (ETH), টেদার (USDT), বিএনবি (BNB), সোলানা (SOL), ইউএসডি কয়েন (USDC), এক্সআরপি (XRP), ইউএসডি১ (USD1), আরএলইউএসডি (RLUSD) এবং জেডক্যাশ (ZEC) –এই ১০টি প্রধান ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হওয়া ক্ষতি পুরোপুরি পুষিয়ে দেওয়া হয়েছে।

তারা আরও জানায়, বাকি ১০ শতাংশ ক্ষতিপূরণ আটকে আছে তুলনামূলক কম লেনদেন হওয়া বা কম লিকুইডিটির কিছু টোকেনের কারণে।

বাইন্যান্স স্পষ্ট করেছে, সব ধরনের টোকেনের ক্ষতিপূরণ ১০০ শতাংশ না হওয়া পর্যন্ত তারা খোলা বাজার ও অন্যান্য মাধ্যমে ক্ষতিগ্রস্ত এসব টোকেন কেনা অব্যাহত রাখবে।

বিবৃতিতে বলা হয়, ‘গ্রাহকদের ওপর কোনো চাপ দেওয়া হবে না। চুরি হওয়া তহবিলের পুরো আর্থিক দায়ভার বাইন্যান্স নিজেই বহন করবে।’

প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে বলেছে, তাদের পরবর্তী মূল লক্ষ্য হলো গ্রাহকদের অর্থ উত্তোলনের (উইথড্রয়াল) সুবিধা ফের চালু করা। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১ নভেম্বরের মধ্যেই এই সুবিধা সচল করার বিষয়ে তারা আশাবাদী।

এছাড়া বাইন্যান্স তাদের সম্পদে নতুন একটি ‘প্রুফ-অব-রিজার্ভ’ প্রকাশ করার কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে গ্রাহকরা নিজেই যাচাই করতে পারবেন যে ‘জিরো-নলেজ প্রুফ’ প্রযুক্তির সাহায্যে তাদের সম্পদ অন্তত ১:১ অনুপাতে সুরক্ষিত ও নিশ্চিত রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার এক সম্ভাব্য নিরাপত্তা ত্রুটির খবর খতিয়ে দেখার কথা জানিয়েছিল বাইন্যান্স। সে সময় তারা গ্রাহকদের আশ্বাস দিয়ে বলেছিল, তাদের সব আমানত নিরাপদ রয়েছে।

শনিবারের অন্য এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, এ সাইবার নিরাপত্তায় ধসের কারণে আনুমানিক ৬৩০ কোটি (৬.৩ বিলিয়ন) ডলারের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলার মূল্যের সম্পদ ইতোমধ্যে ফ্রিজ বা অবরুদ্ধ করা সম্ভব হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৯   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু
সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
অনেককেই আটকের কথা বলছে পুলিশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করায় আটক ১
মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা
অনাবাসিক ঢাবি শিক্ষার্থীদের দুর্ভোগ সরকারি কলোনিতে সাবলেট উচ্ছেদ: সেমিস্টার ফাইনালের আগে বিপাকে ঢাবি শিক্ষার্থীরা
তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ