বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ বার কাউন্সিলের

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ বার কাউন্সিলের
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাংবাদিক ফারজানা রূপা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই পাঁচ আসামির আবেদন নাকচ করা হয়েছে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, বাংলাদেশের আদালতে বিদেশি আইনজীবী নিয়োগের কোনো প্রচলন বা নজির নেই। এছাড়া, বিদেশি কোনো আইনজীবী পেশাগত অসদাচরণ করলে তাকে জবাবদিহির আওতায় আনার কোনো আইনি বিধান বার কাউন্সিল আইনে নেই। এই সার্বিক দিক বিবেচনা করে আবেদনগুলো বাতিল করা হয়েছে। তবে আসামিপক্ষ চাইলে দেশীয় আইনজীবীদের পরামর্শক হিসেবে বিদেশি আইনজীবীদের সহযোগিতা নিতে পারবে।

বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, বৈঠকে সিদ্ধান্তের পক্ষে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে এবং আগামী বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার পর লিখিত আকারে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৮:৩০   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ বার কাউন্সিলের
মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ পাঁচজনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
হানিফসহ চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী
অটোরিকশাচালক হাফিজুল হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
নিরাপত্তা শঙ্কায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি
গণহত্যার তথ্য আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করেছিল সরকার: প্রসিকিউটর

Law News24.com News Archive

আর্কাইভ