ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন মামলায় সাংবাদিক ফারজানা রুপার পক্ষে মামলা পরিচালনার জন্য যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে অনুমতি দিতে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ফারজানা রুপার নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিব বরাবর এই আনুষ্ঠানিক আবেদন জমা দেন। আবেদনে জানানো হয়, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি এবং নিকিলা কৌশিক ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে দাঁড়ানোর অনুমতি চেয়ে গত ১লা অক্টোবর ইমেলের মাধ্যমে বার কাউন্সিলে আবেদন করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর ১১(৮) ধারা অনুযায়ী, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল বিদেশী আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারেন। ফারজানা রুপা বর্তমানে আইসিটি-বিডি মামলা নং ০৫/২০২৬-এর আওতায় আটক রয়েছেন এবং আগামী ১লা নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। মামলার কার্যক্রম দ্রুতগতিতে চলায় জরুরি ভিত্তিতে বিদেশী আইনজীবীদের উপস্থিতির অনুমতি দেয়ার জন্য বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আবেদনের সঙ্গে ওকালতনামা, আইনজীবীদের ইমেল এবং তাদের জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪২:৪৩   ১৯ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
নিরাপত্তা শঙ্কায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি
গণহত্যার তথ্য আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করেছিল সরকার: প্রসিকিউটর
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় যে কোনো দিন
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Law News24.com News Archive

আর্কাইভ