লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ২৪ থেকে ২৬ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করা হয়। অধিকতর তদন্ত চলাকালে ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি। লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গাছের ডাল দিয়ে এনসিপি নেতা-কর্মীদের মারধর করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে প্রায় ৫০ জন পুরুষের মধ্যে বিশৃঙ্খলা ও সহিংসতার খবর পায় পুলিশ। এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নেওয়া হয়, তবে তাঁদের আঘাত গুরুতর ছিল না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ২৩ থেকে ৪৯ বছর বয়সী ছয়জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারার আওতায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি জানান, এই সহিংসতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক দাবি করেছেন, তাঁদের দলের কেউ গ্রেপ্তার হননি। অন্যদিকে, আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের কয়েকজনকে ডেকেছিল এবং পরে ছেড়ে দিয়েছে। পুলিশ তদন্তের প্রয়োজনে সিসিটিভি বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে ১০১ নম্বরে (রেফারেন্স: CAD 7004/16NOV) যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৬:৪৮   ৩৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
আফগানিস্তানে গুদামে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯
অর্থনৈতিক অস্থিরতায় পাকিস্তানে বিনিয়োগকারীদের আস্থায় ধস
আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ