রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী ২৩ নভেম্বর তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।

তদন্ত কর্মকর্তার তথ্যমতে, সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিন বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২৬ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ নভেম্বর ছাড়পত্র দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, মামলাটির এজাহারে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত চলমান থাকায় রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় দায়ের করা এই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৪:১১   ৩৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
টিটন হত্যা: সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১
স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অপহরণের পর মাইক্রোবাসচালক হারুন হত্যায় তিন জনের যাবজ্জীবন
গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে
বিএনপি কর্মী মকবুল হত্যা: সাবেক এডিসি রাকিবুল কারাগারে
শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ