শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, চারশ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হিসেবে অভিযুক্ত শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ঢাকা শহরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত। এই মামলায় তার সম্পৃক্ততা পাওয়ায় আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ অক্টোবর তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার পরিকল্পনা করছিলেন।

তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসামি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন। পরবর্তীতে ১২ নভেম্বর তুরাগ থানাধীন দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৪   ৩ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন
ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ