থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



থানায় অগ্নিসংযোগে আলোচনায় আসা অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

পরে তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাড়া বিএনপির কয়েকজন নেতাকর্মী আগে থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন।

চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবুল হাসান। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০৩   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন
ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
আওয়ামী লীগ আমলের গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ
নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি শুরু
আওয়ামী লীগ শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানোর বার্তা দুদক সচিবের
নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
সিলেটে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪

Law News24.com News Archive

আর্কাইভ