সিলেটে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪

প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে এবং টেকনাফের এক কাউন্সিলরকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সাবেক এমপি বদির ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পুলিশ হোটেলটি ঘিরে ফেলে। দীর্ঘ অভিযানের পর তাদের আটক করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৩:০৮   ৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
সিলেটে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪
বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা
সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা, চোরাগোপ্তা হামলার আশঙ্কা
দর্শক ভোটে শীর্ষে বাংলাদেশের সামিরা খান মাহি
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা নিহত
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় বিতর্কিত ‘বডি চেক’, কারাদণ্ড পান আয়োজক কর্মকর্তা
প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
দুই শর্তে নিজের বায়োপিকে অভিনয়ে রাজি ববিতা

Law News24.com News Archive

আর্কাইভ