দর্শক ভোটে শীর্ষে বাংলাদেশের সামিরা খান মাহি

প্রথম পাতা » প্রধান সংবাদ » দর্শক ভোটে শীর্ষে বাংলাদেশের সামিরা খান মাহি
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে আসে এই সুখবর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক নম্বরে উঠে আসেন মাহি। এর আগে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিযোগীর চেয়ে ৩৪ কোটি পয়েন্টে পিছিয়ে ছিলেন মাহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে দর্শকদের আরও বেশি ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আজ ভোর পাঁচটা বাজতে কিছুক্ষণ আগে সেই বিশাল ব্যবধান ঘুচিয়ে শীর্ষস্থান দখল করেন মাহি। — ছবি: ইনস্টাগ্রাম থেকে

তবে ভোট গ্রহণের শেষ এক ঘণ্টায় কী ঘটেছে, তা জানা যাবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর। দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জনের মধ্য থেকে সরাসরি জায়গা করে নেবেন সেরা ৩০-এ। মাহির প্রতি দেশের মানুষের সমর্থনের ব্যাপ্তি এই ভোটের লড়াইয়ে আরও একবার স্পষ্ট হয়েছে। — ছবি: ইনস্টাগ্রাম থেকে

গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। অসুস্থতা নিয়েই সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। দুই পর্বেই তাঁর পোশাক ও হাঁটার প্রশংসা করেছেন ফ্যাশন বিশ্লেষকেরা। গ্র্যান্ড ফিনালের কয়েক ঘণ্টা আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মাহি। — ছবি: ইনস্টাগ্রাম থেকে

দর্শক ভোটে এমন সাড়া নিঃসন্দেহে মাহির মনোবল বাড়াবে। এখন দেখার বিষয়, চূড়ান্ত পর্বে একের পর এক ধাপ পেরিয়ে বাংলাদেশের এই প্রতিনিধি কত দূর এগিয়ে যেতে পারেন। — ছবি: ইনস্টাগ্রাম থেকে

গ্র্যান্ড ফিনালের শুরুতেই ঘোষণা করা হবে সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে তাঁদের মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা ১২ জনকে। এই ১২ প্রতিযোগী অংশ নেবেন ইভনিং গাউন পর্বে। সেখান থেকে নির্বাচিত হবেন সেরা পাঁচজন। প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের মিস ইউনিভার্স — ছবি: ইনস্টাগ্রাম থেকে

বাংলাদেশ সময়: ৭:২৯:১৭   ৫ বার পঠিত   #  #  #

প্রধান সংবাদ’র আরও খবর

দর্শক ভোটে শীর্ষে বাংলাদেশের সামিরা খান মাহি
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা নিহত
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় বিতর্কিত ‘বডি চেক’, কারাদণ্ড পান আয়োজক কর্মকর্তা
প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
দুই শর্তে নিজের বায়োপিকে অভিনয়ে রাজি ববিতা
হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল?
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

Law News24.com News Archive

আর্কাইভ