সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ব্যাংক হিসাব ফ্রিজ

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা আবেদনে উল্লেখ করেন, ফ্রিজ আদেশ হওয়া এসব হিসাবে বর্তমানে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা স্থিতি রয়েছে। আবেদনে আরও বলা হয়, আ ন ম আহমাদুল বাশার একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়।

অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামীয় অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২৭   ৩ বার পঠিত   #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

Law News24.com News Archive

আর্কাইভ