ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই আদেশ দেন। গ্রেপ্তারকৃত অপর শিক্ষার্থী শিশু হওয়ায় ঢাকার শিশু আদালত-২ তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো দুই শিক্ষার্থী হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তিনজনকে আটক করে মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যায়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করতে এবং আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিস্ফোরক ব্যবহার করে জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্টা করেছে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৬   ১৭ বার পঠিত   #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
বৈদেশিক মুদ্রার মামলা: আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে শুনানি

Law News24.com News Archive

আর্কাইভ