বাংলাদেশ পুলিশে প্রশাসনিক রদবদল করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের পৃথক দুটি প্রজ্ঞাপনে দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
- খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
- পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৭:৩১ ১৯ বার পঠিত #পুলিশ হেডকোয়ার্টার্স #প্রশাসনিক রদবদল #বদলি #বাংলাদেশ পুলিশ