শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির

প্রথম পাতা » জাতীয় » শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার শান্তি বজায় রাখতে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকতে হবে।

আইজিপি আরও বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলে সেখানে পুলিশ সদস্য থাকতে পারেন মাত্র ২০ জন। স্থানীয় মানুষের মানসিক সমর্থন ও সহযোগিতা না পেলে এই অল্পসংখ্যক পুলিশ সদস্যের পক্ষে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে। যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমরা শান্তি চাই এবং শান্তির পক্ষে। এর আগে শুক্রবার সকালে আইজিপি গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে সেখানে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৫৮   ২৬ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ
ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের
মামলার চাপ কমাতে দেশজুড়ে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, যা বললেন আইনমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ