ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা

প্রথম পাতা » অপরাধ » ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



রাজধানীর এক ফ্রিল্যান্সার ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়া এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগী তৌহিদ হোসেন (ছদ্মনাম) জানান, অ্যাপে পরিচয় হওয়ার পর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে দেখা করতে গেলে তাকে একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা চক্রের সদস্যরা তাকে মারধর করে এবং তার মোবাইল থেকে বিভিন্ন ব্যাংকিং অ্যাপ ও বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নেয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চার দিন তাকে জিম্মি রেখে চক্রটি কয়েক ধাপে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণও দাবি করা হয়। স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ নভেম্বর দুপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তৌহিদকে উদ্ধার করে এবং প্রতারক চক্রের তিন সদস্য মো. আসিফ, মো. আলী ও রনক হোসেনকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া টাকার মধ্যে ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত পাওয়া গেছে।

ডিবি সূত্র জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ‘কিউকে’ ও ‘হি–সে’ নামক অ্যাপ ব্যবহার করে ‘মুরগি ধরা’ বা প্রতারণার ফাঁদ পেতে আসছিল। চক্রের হোতা রকি ও রনিসহ অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি একই কৌশলে আরও অন্তত চারটি ঘটনা ঘটিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন জানান, সামাজিক লজ্জার ভয়ে অনেক ভুক্তভোগীই এই ধরনের প্রতারণার কথা প্রকাশ করতে চান না, যা অপরাধীদের উৎসাহিত করছে। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২২:২০   ২৭ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর
জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচারের নেটওয়ার্ক, গ্রেপ্তার ৬
যশোরে টেস্ট পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ও গাছ ধ্বংস
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন ভুয়া চেকে ২০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, সাবেক ডিসির বিরুদ্ধে পরোয়ানা

Law News24.com News Archive

আর্কাইভ