হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৭০ শিশু। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

  • গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই, সিলেট বিভাগে দুই ও ময়মনসিংহ বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা এক হাজার ৩৪১ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ শিশুতে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৬ শিশুতে। গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ১৮ হাজার ৯১০ শিশু।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:২১   ২৭ বার পঠিত   #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
পুঠিয়ায় বিএনপির ধাওয়া খেয়ে আটক নিষিদ্ধ যুবলীগ নেতা
পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে বিতর্ক
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, আহত ২
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির

Law News24.com News Archive

আর্কাইভ