শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান। নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার কথা উল্লেখ করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নোটিশদাতা মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এই নোটিশের প্রাপক করেছেন। নোটিশে শেখ হাসিনার কাছে থাকা রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্যের কারণে প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থানকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে নোটিশে বলা হয়, এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ও সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো এবং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আত্মসমর্পণের সুযোগ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল হিসেবে ঘোষণা এবং বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সেখানে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগ এবং ভার্চুয়াল বিচারব্যবস্থার মাধ্যমে অন্যান্য মামলার কার্যক্রম সচল রাখার প্রস্তাবও নোটিশে রয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪০:১৪   ২৪ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, যা বললেন আইনমন্ত্রী
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু
বিচারকদের যাতায়াত সুবিধা বাড়াতে ৯টি মাইক্রোবাস বিতরণ
১ ডিসেম্বর ৩ হাজার কোটি টাকার ইসলামি বন্ড নিলামে তুলছে সরকার
জামানতবিহীন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
পোশাকশিল্পে চার দশকেও কাটেনি উচ্চ পদে বিদেশিনির্ভরতা

Law News24.com News Archive

আর্কাইভ