জামানতবিহীন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

প্রথম পাতা » জাতীয় » জামানতবিহীন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



বাংলাদেশ ব্যাংক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে। ১৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ এবং ই-ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসেই এই ঋণের জন্য আবেদন ও অর্থ গ্রহণ করতে পারবেন।

এই ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস এবং গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ বিতরণের জন্য তফসিলি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন তহবিলের জোগান দেবে। নতুন নীতিমালায় প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ঋণপ্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। দেশে নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে এই স্কিমটি যুগোপযোগী করা হয়েছে। পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৩   ২১ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, যা বললেন আইনমন্ত্রী
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু
বিচারকদের যাতায়াত সুবিধা বাড়াতে ৯টি মাইক্রোবাস বিতরণ
১ ডিসেম্বর ৩ হাজার কোটি টাকার ইসলামি বন্ড নিলামে তুলছে সরকার
জামানতবিহীন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
পোশাকশিল্পে চার দশকেও কাটেনি উচ্চ পদে বিদেশিনির্ভরতা
নুসরাতের বাড়িতে আগুন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে, রোববার প্রতিবেদন জমার সম্ভাবনা
রাজনৈতিক স্বার্থে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে: অর্থ উপদেষ্টা
১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার

Law News24.com News Archive

আর্কাইভ