আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. ফয়সাল ও সুকুমার হাওলাদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মো. ফয়সাল কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপসম্পাদক।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করে। কারাগারে থাকা অবস্থায় গত ১১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সোমবার আদালতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২২:২৬:১২   ২৮ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে
আদালত চত্বর থেকে আসামি পলায়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি
আইনজীবী মহিউদ্দিন আহমেদ কারাগারে
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড
কানাডা প্রবাসী নারীকে হত্যা: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Law News24.com News Archive

আর্কাইভ