জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এই তারিখ নির্ধারণ করেন। মামলার তদন্ত সংস্থা বিমানবন্দর থানার পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন এ তারিখ নির্ধারণ করেন। আসামি আখতারুজ্জামান আদালতে হাজিরা দিয়েছেন। মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর মদিনা থেকে আসা জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধির ট্রলি সংগ্রহ ও লাগেজ সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের উপস্থিতিতে আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন এবং তাকে অশালীন ভাষায় হুমকি দেন। এ সময় তিনি উপস্থিত নিরাপত্তা সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এবং এক নিরাপত্তা সুপারভাইজারকে শারীরিকভাবে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গত ২ অক্টোবর ডিবি পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে এবং ১ নভেম্বর হাইকোর্ট তাকে জামিন প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৪   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন
এক যুগ পর চ্যানেল ২৪-এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে
ঢাকার আদালতে নথি জালিয়াতি, আইনজীবী ও বাদীর বিরুদ্ধে মামলা
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ৯ ডিসেম্বর
১২ বছর পর নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
তাহসিফের মৃত্যু: তৃতীয় দফার রিমান্ড শেষে কারাগারে দীপ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে

Law News24.com News Archive

আর্কাইভ