সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



ঢাকার একটি আদালত ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদূর রহমান আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা নিজ নিজ যুক্তি তুলে ধরেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের ১৮ জুন মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশের ভাষ্যমতে, দিলীপ আগরওয়ালা ওই ঘটনার অর্থদাতা ও মদদদাতা হিসেবে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করলে পলাতক সহযোগীদের পরিচয়, পরিকল্পনা এবং বিস্ফোরক সরবরাহের উৎস সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বনানীর বাসা থেকে গ্রেপ্তারের পর থেকে দিলীপ আগরওয়ালা বিভিন্ন মামলায় রিমান্ড ও কারাগারে রয়েছেন। গত ২ নভেম্বর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ২০:২১:২৯   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন
তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ড আবেদন
ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে বান্ধবী দিশা
শরীফ ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ ডিসেম্বর
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বিএম মোজাম্মেল হক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা: ২৬ জন কারাগারে
দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা

Law News24.com News Archive

আর্কাইভ