তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ড আবেদন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ড আবেদন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বৃহস্পতিবার ঢাকার আদালতে এই আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ৩ নভেম্বর থেকে তিন দিনের রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আরও রিমান্ড প্রয়োজন। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় মামলা করেন। এর আগে দীপকে দুই দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় গ্রেপ্তার এক তরুণী বর্তমানে দ্বিতীয় দফার রিমান্ডে আছেন।

বাংলাদেশ সময়: ২০:০২:২৬   ৭ বার পঠিত   #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন
তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ড আবেদন
ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে বান্ধবী দিশা
শরীফ ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ ডিসেম্বর
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বিএম মোজাম্মেল হক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা: ২৬ জন কারাগারে
দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা

Law News24.com News Archive

আর্কাইভ