তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি (২৭) হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) আদালতে হাজির করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দীপকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে সিসিটিভি ফুটেজ যাচাই, বারে অবস্থানকালে দীপের যোগাযোগ শনাক্ত, মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ, হত্যার রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, আলামত উদ্ধার, হত্যার উদ্দেশ্য অনুসন্ধান এবং হত্যাকাণ্ডের স্থান শনাক্তসহ আটটি কারণ উল্লেখ করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তিনি তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তারা মামলার আরেক সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশার সঙ্গে ঘোরাফেরা করেন। ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে টঙ্গীর মাজার বস্তি হয়ে তুরাগ নদীর তীরবর্তী মাঠে পৌঁছালে কয়েকজনের উপস্থিতি দেখে তারা আলাদা হয়ে যান বলে দীপ দাবি করেন। তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, দীপ জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিলেও কৌশলে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর নিহতের বাবা মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩০   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


শরীফ ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ ডিসেম্বর
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বিএম মোজাম্মেল হক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা: ২৬ জন কারাগারে
দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা
তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড
বুলবুল হত্যা মামলা: সাক্ষ্য দিতে তিন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
প্রধানমন্ত্রীর সফরে স্নাইপার মন্তব্য: স্বীকারোক্তি দিলেন আবু বকর
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত শওকত আজিজ রাসেল কারাগারে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

Law News24.com News Archive

আর্কাইভ