বুলবুল হত্যা মামলা: সাক্ষ্য দিতে তিন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বুলবুল হত্যা মামলা: সাক্ষ্য দিতে তিন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
রবিবার, ১ নভেম্বর ২০২৬



রাজধানীর মিরপুরে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ঢাকার তৎকালীন তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ১৩তম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল ইসলাম এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, এদিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। আদালত আগামী ১২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া তৎকালীন তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলেন আতিকুল ইসলাম, মেহেদী হাসান ও মইনুল ইসলাম। তারা সিএমএম আদালতে কর্মরত থাকাকালে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা হলেন মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর মুহাম্মদ দেলোয়ার হোসেন। গত ২৭ সেপ্টেম্বর তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী সাক্ষ্য প্রদান করেন। এ মামলার ২৩ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ২০২২ সালের ২৭ মার্চ ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল। এ ঘটনায় তার স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫৫   ২০ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা
তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড
বুলবুল হত্যা মামলা: সাক্ষ্য দিতে তিন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
প্রধানমন্ত্রীর সফরে স্নাইপার মন্তব্য: স্বীকারোক্তি দিলেন আবু বকর
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত শওকত আজিজ রাসেল কারাগারে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন পেলেন না গাজী নজরুল ইসলাম
নূর হোসেনের ৯ গুলিতে আহত হওয়ার দাবি মিথ্যা, হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ
সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক কাউন্সিলর সাঈদের সাত বছরের কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ