সাবেক কাউন্সিলর সাঈদের সাত বছরের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক কাউন্সিলর সাঈদের সাত বছরের কারাদণ্ড
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা একে এম মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের প্রসিকিউটর এস এম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অপরাধমূলক অসদাচরণে দায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে দুই ধারার সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কারাদণ্ডের পাশাপাশি অবৈধভাবে অর্জিত ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার অবরুদ্ধ থাকা ২ কোটি ৯৩ লাখ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৯ সালের ২০ নভেম্বর চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার এ মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল অভিযোগপত্র জমা দেয়া হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মামলায় অভিযোগ করা হয়, অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

বাংলাদেশ সময়: ১১:১৮:৫০   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক কাউন্সিলর সাঈদের সাত বছরের কারাদণ্ড
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন
স্ত্রীর চাচাতো ভাবিকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর কারাদণ্ড
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন
সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের ৫ বছরের কারাদণ্ড
অ্যাটর্নি জেনারেল জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলার চার্জ শুনানির তারিখ ৮ নভেম্বর
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ: আসামি মঞ্জুরুল কারাগারে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি

Law News24.com News Archive

আর্কাইভ